Sobar Desh | সবার দেশ ‎মো. গোলাম মোরশেদ, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৯, ১০ জানুয়ারি ২০২৬

পাঁচবিবিতে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা 

পাঁচবিবিতে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা 
ছবি: সবার দেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে মোঃ ইয়ানূর হোসেন নামে (৩৫) যুবদল নেতাকে ধারালো অস্ত্র (চাকু) দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ গ্রুপ। হামলায় তার সহযোগী আল আমিন গুরুতর আহত হয়েছে। 

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুসুম্বা ইউপির ঢাকারপাড়ায় ঘটনাটি ঘটে। নিহত ইয়ানূর উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে। সে যুবদলের সক্রিয় কর্মি ছিলো । 

‎স্থানীয়রা জানায়, কিছুদিন আগে স্থানীয় মসজিদের ওয়াজ মাহফিলের টাকার হিসাব-নিকাশের দায়িত্বে ছিল ইয়ানুর। একই এলাকার মোস্তফার সঙ্গে মাহফিলের আদায়ের টাকার হিসাব নিকাশ নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই জেরে ইতিপূর্বে ইয়ানুর-মোস্তফা গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে।ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত মোস্তফার ১০টি ঘর ও একটি খড়ের গাদায় আগুন দেয়।
‎
‎বৃহস্পতিবার গভীর রাতে ইয়ানূর বন্ধু আল-আমিন সহ বাড়ী ফেরার সময় তাদের উপর প্রতিপক্ষরা হামলা চালায়। তাদের আত্ব চিৎকারে গ্রামবাসীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও পথেই সে মারা যায়। গুরুতর আহত আল-আমিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। 
‎
‎পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান জানান, ইয়ানূরের মরদেহ ময়নাতদন্তে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল