Sobar Desh | সবার দেশ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪১, ২০ মে ২০২৬

আপডেট: ০২:৪৯, ২০ মে ২০২৬

মেঘনা উপজেলা আ.লীগ সন্ত্রাসী তাজ গ্রেফতার

মেঘনা উপজেলা আ.লীগ সন্ত্রাসী তাজ গ্রেফতার
ছবি: সংগৃহীত

আওযামী লীগ নেতা সন্ত্রাসী তাজুল ইসলাম তাজকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজধানীর পিরামিড মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মেঘনা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্যড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় তাজুল ইসলাম তাজের নাম উঠে আসে।

২০১৮ সালের ২০ ডিসেম্বর মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সে সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিএনপির প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় গত ১৫ মে মহিলা দলের মেঘনা উপজেলা শাখার সভানেত্রী মাহবুবা ইসলাম মিলি জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় ৪ নম্বর আসামি করা হয় তাজুল ইসলাম তাজকে।

ওসি শহীদুল ইসলাম জানান, সাম্প্রতিক দায়ের হওয়া মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মেঘনা থানায় একাধিক মামলা রয়েছে এবং সেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত তাজুল ইসলাম তাজকে আজ বুধবার আদালতে হাজির করা হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ