Sobar Desh | সবার দেশ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০০, ১৬ মে ২০২৬

একাদশ জাতীয় নির্বাচনের প্রচারণায় হামলা

মেঘনায় সাবেক ৩ চেয়ারম্যানসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা

মেঘনায় সাবেক ৩ চেয়ারম্যানসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে হামলার ঘটনায় সাবেক তিন উপজেলা চেয়ারম্যানসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি মেঘনা থানায় মামলাটি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২০ ডিসেম্বর মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী বাজার ঘাট এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। ওই সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এজাহারে অভিযোগ করা হয়, সমাবেশ চলাকালে আগ্নেয়াস্ত্র, টেঁটা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল লোক অতর্কিত হামলা চালায়। হামলার সময় সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নেতাকর্মীদের ওপর মারধর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটে বলে উল্লেখ করা হয়েছে।

মামলায় মেঘনা উপজেলা পরিষদের সাবেক তিন চেয়ারম্যানসহ মোট ৮৬ জনকে আসামি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সব আসামির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ মামলা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ সময় পর নির্বাচনী সহিংসতার ঘটনায় মামলা হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে মেঘনা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা