Sobar Desh | সবার দেশ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৬, ৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৫:০৩, ৭ এপ্রিল ২০২৬

ক্ষমতাসীনদের বিরুদ্ধে নীরবতার অভিযোগ, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

সাব্বিরের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে উত্তাল মেঘনা

সাব্বিরের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে উত্তাল মেঘনা
ছবি: সবার দেশ

কুমিল্লার মেঘনা উপজেলায় সাব্বির হত্যা মামলার ১০ দিন পার হলেও এখনও কোনও আসামি গ্রেফতার না হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনার দ্রুত বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ এবং থানা ঘেরাওয়ের মতো কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, এতো স্পষ্ট একটি ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারা রহস্যজনক। তারা প্রশ্ন তুলছেন—পুলিশ কি আসামিদের ধরতে ব্যর্থ, নাকি ইচ্ছাকৃতভাবে কোনও অদৃশ্য চাপের কারণে ব্যবস্থা নিচ্ছে না?

বিক্ষুব্ধ জনতা বলছে, প্রশাসন এ দায় কোনোভাবেই এড়াতে পারে না। বিশেষ করে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন এখনও দৃশ্যমান কোনও অগ্রগতি নেই, সে বিষয়ে ওসিকে জনসম্মুখে জবাব দেয়ার দাবি জানানো হয়েছে।

এলাকাবাসী আরও অভিযোগ করেন, যদি কোনও প্রভাবশালী মহলের চাপের কারণে আসামিদের গ্রেফতার করা না হয়ে থাকে, তাহলে সেটিও প্রকাশ্যে জানাতে হবে। তাদের ভাষায়, আমরা জানতে চাই কারা এ ঘটনার পেছনে কলকাঠি নাড়ছে।

পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে জানিয়ে স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সব আসামিকে গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনে নামবেন তারা। প্রয়োজনে থানা ঘেরাওসহ লাগাতার কর্মসূচি চালানো হবে।

একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে তারা প্রশাসনকে সতর্ক করে বলেন, যদি বর্তমান দায়িত্বশীলরা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন, তাহলে তাদের সরে দাঁড়িয়ে নতুনদের সুযোগ দেয়া উচিত।

এদিকে, ঘটনার পর স্থানীয় সংসদ সদস্যের নীরবতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। এমন একটি নৃশংস হত্যাকাণ্ডের পরও তার পক্ষ থেকে কোনও দৃশ্যমান প্রতিক্রিয়া বা উদ্যোগ না থাকাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তারা।

বর্তমানে পুরো মেঘনা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনও সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা