Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৯, ৭ জুন ২০২৬

কুমিল্লায় বাসচাপায় ৩ অটোরিকশাযাত্রী নিহত

কুমিল্লায় বাসচাপায় ৩ অটোরিকশাযাত্রী নিহত
ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার (৬ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের সদর দক্ষিণ উপজেলার রতনপুর কোল্ড স্টোরের বিপরীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা শহরমুখী শাহআলী সুপার নামের একটি যাত্রীবাহী বাস রতনপুর এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন আরও একজন যাত্রী।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে এবং নিহতদের লাশ নিজেদের হেফাজতে নেয়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দিনমজুর শ্রেণির শ্রমজীবী মানুষ ছিলেন। নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই আনিস জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও অটোরিকশা জব্দ করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আহ ভাতিজা, আমরাও বসে আছি: ইশরাক
স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে ছাত্রলীগের মিছিল: সারজিস
সাবেক সেনাপ্রধানদের ছবির গ্যালারিতে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
ব্যালন ডি’অর দৌড়ে কারা এগিয়ে?
সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫, আহত ৩০
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সরকার পতনের ডাক রাহুল গান্ধীর
বিমানবন্দরে আবার আগুন, কার্গো ভিলেজের পাশে ধোঁয়া; দ্রুত নিয়ন্ত্রণে
শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বসিত বলিউড
অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনা হত্যা করলো এক ফিলিস্তিনি
৮০ হাজার কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতিতে জড়িত চুপ্পু
প্রথম স্ত্রী-সন্তান রেখে ভাগনিকে বিয়ে, মেঘনায় যুবদল নেতা গ্রেফতার
ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
একদিন পুলিশ বানিয়ে দিন, পিটিয়ে সোজা করে দেবো-হুমকি উগ্র হিন্দুত্ববাদীদের