Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৪, ১৪ জুলাই ২০২৬

সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১

সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
ছবি: সংগৃহীত

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে মাছধরার একটি ট্রলারডুবির ঘটনায় চার জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও একজন জেলে নিখোঁজ রয়েছেন। তবে ট্রলারে থাকা অপর সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) ভোররাত প্রায় ৪টার দিকে কুতুবদিয়া উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলে হলেন পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা নাছির উদ্দিন।

নিহতরা হলেন কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার মো. সাগর, মো. করিম ও মো. আইয়ুব মনির এবং আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দারপাড়া এলাকার কামাল হোসেন।

স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী ঘাট থেকে নুরুল আবছারের মালিকানাধীন ‘এফবি ফকিরা মসজিদ’ নামের মাছধরার ট্রলারটি ১২ জন জেলেকে নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোররাতে হঠাৎ সাগর উত্তাল হয়ে ওঠে। প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে গেলে জেলেরা পানিতে ছিটকে পড়েন।

এ সময় সাতজন জেলে প্রাণ বাঁচিয়ে পাশ দিয়ে যাওয়া একটি মাছধরার ট্রলারে উঠতে সক্ষম হন। তবে বাকি পাঁচজন নিখোঁজ হন।

পরে সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে তীরে আনা হলে ট্রলারের ভেতর থেকে চার জেলের লাশ উদ্ধার করা হয়। তবে নাছির উদ্দিন নামে এক জেলের এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি।

কুতুবদিয়া উপজেলা মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ জানান, উদ্ধার হওয়া সাত জেলের মধ্যে তিনজন ইতোমধ্যে কুতুবদিয়ায় ফিরে এসেছেন। অন্য চারজন উদ্ধারকারী ট্রলারে অবস্থান করে নিখোঁজ জেলেকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক বলেন, ট্রলারডুবির ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ জেলে নাছির উদ্দিনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে
বন্যার ভয়াবহতা আরও তীব্র: মৃত বেড়ে ৫১
ব্যাংক হিসাবে হঠাৎ ৭৬০ কোটি রুপি! আতঙ্কে থানায় ছুটলেন গৃহবধূ
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
আইএমএফের শর্ত পূরণে বাড়ছে ডলারের দাম
ঐতিহ্যবাহী মসজিদে নামাজ নিষিদ্ধ করলো ভারত
হাসিনার খাবারে বছরে ব্যয় ৩৫ কোটি টাকা
ইরান যুদ্ধের চাপে টান মার্কিন অস্ত্রভান্ডারে
ইউএস-বাংলায় বড় বিনিয়োগ, যুক্ত হচ্ছে ২১টি নতুন বোয়িং