Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৭, ২৭ মে ২০২৬

পদ্মায় ৩০ গরুসহ ট্রলারডুবি, দুই দিন পর মিলল ব্যবসায়ীর লাশ

পদ্মায় ৩০ গরুসহ ট্রলারডুবি, দুই দিন পর মিলল ব্যবসায়ীর লাশ
ছবি: সংগৃহীত

পদ্মা নদীতে গরুবোঝাই ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া গরু ব্যবসায়ী আইয়ুব আলীর (৪৫) মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২৭ মে) বিকেলে শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতে স্বজনেরা মরদেহটি শনাক্ত করেন।

নিহত আইয়ুব আলী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহাজিগঞ্জ এলাকার বাসিন্দা এবং আবদুল মিস্ত্রির ছেলে। পেশায় তিনি গরু ব্যবসায়ী ছিলেন। কোরবানির পশু বিক্রির উদ্দেশ্যে ট্রলারে করে ঢাকার পশুর হাটে যাচ্ছিলেন তিনি।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার দুপুরে চরভদ্রাসন থেকে একটি ট্রলারে ৩০টি গরু ও প্রায় ২০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন কয়েকজন ব্যবসায়ী। ট্রলারটি পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ভয়াবহ ঝড়ের কবলে পড়ে। প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের মধ্যে ট্রলারটি ডুবে যায়।

দুর্ঘটনার সময় ট্রলারে থাকা অন্য ১৯ জন যাত্রী সাঁতরে ও বিভিন্নভাবে তীরে উঠতে সক্ষম হলেও আইয়ুব আলী নদীর তীব্র স্রোতে নিখোঁজ হন। এরপর থেকে স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বুধবার বিকেলে জাজিরার কুন্ডেরচর এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নড়িয়ার সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

নিখোঁজের খবর পেয়ে আইয়ুব আলীর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। রাত আটটার দিকে তার ছোট ভাই সোহেল মিয়া মরদেহটি শনাক্ত করেন।

সোহেল মিয়া জানান, তার ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রামীণ হাট থেকে গরু কিনে ঢাকার পশুর হাটে বিক্রি করতেন। সোমবারও একই উদ্দেশ্যে গরু নিয়ে ঢাকার পথে রওনা হয়েছিলেন তিনি। কিন্তু পদ্মা সেতুর কাছে আকস্মিক ঝড়ে ট্রলারডুবির ঘটনায় আর ফিরে আসতে পারেননি।

তিনি আরও বলেন, এটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত মৃত্যু হওয়ায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করার পরিকল্পনা নেই। দ্রুত দাফনের জন্য ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আবদুল জলিল জানান, নদীতে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রলারডুবির সময় নদীতে তলিয়েই তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের জন্য স্বজনেরা আবেদন করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সবার দেশ/এফও 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা