Sobar Desh | সবার দেশ গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৩৩, ৪ ফেব্রুয়ারি ২০২৫

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দ্বিতীয় বিয়ে করায় ব্যবসায়ী স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। সোমবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার কুশলা ইউনিয়নের বিরামেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

আহত স্বামী রুবেল সরদার (৩৫)  ঘাঘর বাজারের থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ী। তিনি বিরামেরকান্দি গ্রামের মনজেল সরদারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রুবেল সরদার ১২ বছর আগে বিরামেরকান্দি গ্রামের আমির আলী ফরাজীর মেয়ে রেশমা বেগমকে প্রেম করে বিয়ে করে। বিয়ের পর অন্য নারীর সঙ্গে রুবেল সরদারের পরকীয়ার সম্পর্ক থাকার অভিযোগ ওঠে। এতে রেশমা বেগমের সংসারে অশান্তি লেগেই থাকতো।

তারা জানান, গত ৩ মাস আগে অন্য ধর্মের এক নারীকে বিবাহ করেন রুবেল। এতে ক্ষিপ্ত হয়ে রেশমা বেগম সোমবার গভীর রাতে তার স্বামী ঘুমে থাকা অবস্থায় ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দেন। পরে রুবেল সরদারের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা রুবেল সরদারকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠান। 

রুবেল সরদারের মা সাফিয়া বেগম জানান, আমার ছেলে রুবেল রাতে বাড়িতে আসার পরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে রুবেলের চিৎকার শুনে আমিসহ বাড়ির লোকজন আসলে রুবেলের স্ত্রী দৌড়ে পালিয়ে যান। পরে রুবেলকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করি।

এ ব্যাপারে রুবেলের স্ত্রী রেশমা বেগমের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তবে তার বোন ফাতেমা বেগম বলেন, আমার বোনের ২টি সন্তান থাকা সত্ত্বেও গত ৩ মাস আগে রুবেল অন্য ধর্মের এক নারীকে বিয়ে করে অন্যত্র চলে যান। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রেশমা এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনার সঙ্গে আমরা কেউ জড়িত না।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী
ইরানে হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
স্তন ক্যান্সারের লাখো রোগীর কেমোথেরাপি এড়ানোর পথ খুলছে
পিএসজির জয়ে উৎসবের নগরী প্যারিস
হরমুজে কঠোর নিয়ন্ত্রণে ইরান, নিয়ম ভাঙলে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি
পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না উত্তর কোরিয়া
আর্সেনালকে হারিয়ে টানা ইউরোপসেরা পিএসজি
‘ককরোচ জনতা পার্টি’র ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন প্রতিষ্ঠাতা
ডেমরায় হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টা, ওয়ার্ডবয় গ্রেফতার
শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী
আ.লীগ-বিএনপির এমপিরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলো: কর্নেল অলি
খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতি
বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু
সমাজে একজন জিয়া গড়ে উঠলেই যথেষ্ট: ডেপুটি স্পিকার
১০ কোটি টাকা আমাকে দেয়া হয়নি, বরাদ্দ গেছে উপজেলায়: হাসনাত
বিশ্ব তামাকমুক্ত দিবস আজ