Sobar Desh | সবার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১২:২২, ২৫ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় আসিফ মাহমুদ

‘শুধু নির্বাচনের জন্য মানুষ জীবন দেয়নি’ 

‘শুধু নির্বাচনের জন্য মানুষ জীবন দেয়নি’ 
ছবি: সবার দেশ

শুধু নির্বাচনের জন্য এতোগুলো মানুষ শহীদ হয়নি। দেশে আগে সংস্কারের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি৷

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা-উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম শুরু করেছে ৷

তিনি বালিয়াডাঙ্গী উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার ঘোষণা দেন। সে সাথে উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য ৫০ লাখ টাকার বরাদ্দের ঘোষণা দেন এ উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। এসব বিষয় মনিটরিং করা হচ্ছে।

গণ-অভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা আহতদের সাথে বসে গল্প করেছি। তাদের চিকিৎসা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করব৷

মতবিনিময় সভায় ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) লিজা বেগম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাসসহ জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান