Sobar Desh | সবার দেশ দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:০০, ৪ মার্চ ২০২৫

সিংড়া জাতীয় উদ্যানে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

সিংড়া জাতীয় উদ্যানে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা
ছবি: সবার দেশ

দিনাজপুরের বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যানে আগুন লাগিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে ৭ একরের বেশি বনের ভিতর সৃজিত বেত বাগানের বেত গাছ। 

ফলে বিপুল অংকের ক্ষতির আশংকা করেছেন বন কর্মকর্তা গয়া প্রসাদ পাল।

সোমবার ৩ মার্চ'২০২৫ দুপুর দেড় টার দিকে উপজেলার সিংড়া জাতীয় উদ্যানের উত্তরাংশে প্রবেশ পথ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

কে বা কাহারা গহিন বনের ভিতরে আগুন লাগিয়ে পালিয়ে যায়, শুকনা পাতায় লাগা আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয়রা ছুটাছুটি করতে থাকে, জানতে পারে বন কর্তৃপক্ষও। 

বীরগঞ্জ ফায়ার সার্ভিসে সংবাদ দেয়া হলে তারা উপস্থিত হয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে আগুন নিভানোর কাজে ব্যস্ত ছিলো। 

ভোগনগর ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

সিংড়া বিট কর্মকর্তা গয়া প্রসাদ পাল বলেন তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাচ্ছে না তবে প্রায় ৭ একর বেত বাগান ও বাগানের শুকনা শাল গাছ পুড়ে গেছে।

সবার দেশ/এনএন

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য