Sobar Desh | সবার দেশ বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৫, ১৫ মার্চ ২০২৫

প্রবাসীর স্ত্রীসহ আটক শিবির নেতা বহিষ্কার

প্রবাসীর স্ত্রীসহ আটক শিবির নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম পলাশকে (২৬) সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

শনিবার (১৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে ছাত্রশিবিরের বরিশাল জেলা সভাপতি আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী নৈতিকতার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে মাইনুল ইসলাম পলাশকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি ২৫ সেশনে দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাতে গৌরনদীর বদরপুর গ্রামের মুসল্লী বাড়ি মসজিদের ইমাম ও ছাত্রশিবির নেতা মাইনুল ইসলাম পলাশকে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঘরে অবস্থানকালে স্থানীয়রা আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, জনরোষ থেকে রক্ষা করতে পুলিশ তাদের উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শুক্রবার বিকেলে আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় গৌরনদী থানার এসআই জুয়েল হাওলাদার বাদী হয়ে ২৯০ ধারায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত মাইনুল ইসলাম পলাশ বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা