Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২২, ২১ মার্চ ২০২৫

আপডেট: ০২:২৪, ২১ মার্চ ২০২৫

ফেসবুক পোস্টে সাদিক কায়েম

‘আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে রাজপথ দখল করবো’

কেউ কেউ শাহবাগে ‘ব্যান আওয়ামী লীগ’ মঞ্চ করার আহ্বান জানান, আবার কেউ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের পক্ষে মত দেন। আরেকবার রেমিট্যান্স শাট ডাউনের ডাক দেয়ার দাবিও জানান সাধারণ জনতা।

‘আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে রাজপথ দখল করবো’
ফাইল ছবি

জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, আমাদের চোখের সামনে শহীদদের লাশ এখনো জীবন্ত। এতো রক্ত, এতো কুরবানির পরও যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, তাহলে জুলাইয়ের ছাত্রজনতা আবারো রাজপথ দখল করবে।

সাদিক কায়েম আরও উল্লেখ করেন, যে কোনো মূল্যে খুনী লীগকে নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিবাদী রাজনীতি টিকিয়ে রাখার জন্য আবু সাঈদ, ওয়াসিম, শান্ত, আলী রায়হান, মুগ্ধ ও রিয়া গোপরা জীবন দেননি।

তার এ মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ শাহবাগে ‘ব্যান আওয়ামী লীগ’ মঞ্চ করার আহ্বান জানান, আবার কেউ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের পক্ষে মত দেন। আরেকবার রেমিট্যান্স শাট ডাউনের ডাক দেয়ার দাবিও জানান সাধারণ জনতা।

আরও পড়ুন <<>> আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই: প্রধান উপদেষ্টা

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করা একটি বড় সাংবিধানিক সিদ্ধান্ত, যা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নির্ভর করবে সরকারের পদক্ষেপ এবং রাজনৈতিক পরিস্থিতির ওপর।

সরকার বা আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা