Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৩, ১২ ফেব্রুয়ারি ২০২৫

‘হ্যাশট্যাগ ব্যান আওয়ামী লীগ’ প্রচারণা তুঙ্গে

‘হ্যাশট্যাগ ব্যান আওয়ামী লীগ’ প্রচারণা তুঙ্গে
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ফেসবুকে ‘হ্যাশট্যাগ ব্যান আওয়ামী লীগ’ প্রচারণা শুরু করেছে ছাত্র-জনতা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টে এ প্রচারণা প্রথম দেখা যায়।

হাসনাত আব্দুল্লাহ ওই পোস্টে বলেন, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এ ভাই।

ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে। #banawamileague।

কিছুক্ষণ পর আরেক পোস্টে হাসনাত বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। পরে বিকেল ৫টার দিকে ‘#banAwamileague’ লিখে পোস্ট দেন হাসনাত আব্দুল্লাহ।

হাসনাতের পর একই পোস্ট দেখা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, সমন্বয়ক রিফাত রশিদসহ আরো অনেকেই সোশ্যাল মিডিয়া ফেসবুকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে ‘#banAwamileague’ পোস্ট করেছেন।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩