Sobar Desh | সবার দেশ মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৪, ২৪ মার্চ ২০২৫

আ’লীগ নিষিদ্ধের বিক্ষোভে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

আ’লীগ নিষিদ্ধের বিক্ষোভে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক
ছবি: সংগৃহীত

মাগুরা শহরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ চলাকালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় ইউসুফ হোসেন নামে এক যুবকের মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

রোববার (২৪ মার্চ) দুপুরে মাগুরা কলেজ রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল চলছিলো। এ সময় ইউসুফ হোসেন হঠাৎ মিছিলের সামনে এসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এতে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে খুঁজতে শুরু করে।

একপর্যায়ে ইউসুফকে একটি দোকানে পাওয়া গেলেও উত্তেজিত জনতার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশের এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তবে উত্তেজনা বেড়ে গেলে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ইউসুফকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা