Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৮, ২৮ মার্চ ২০২৫

বাসের ধাক্কায় প্রান গেলো টিএসআই পুলিশের

বাসের ধাক্কায় প্রান গেলো টিএসআই পুলিশের

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলায় সড়ক দুর্ঘটনায় ট্র্যাফিক পুলিশের টিএসআই আব্দুল করিম (৪৮) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টায় উপজেলার ১১ মাইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত ট্র্যাফিক পুলিশ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা বোতলাগাড়ি গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে।

জানা যায়, ট্র্যাফিক পুলিশের টিএসআই আব্দুল করিম আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তার টিমসহ বীরগঞ্জে ডিউটিতে যান। ডিউটি শেষে তিনি সহকর্মীদের সঙ্গে সরকারি মোটর সাইকেলযোগে দিনাজপুরে ফিরছিলেন।

ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে সন্ধ্যা ৬টায় তিনি ১১ মাইল নামক স্থানে পৌঁছলে দিনাজপুর হতে পঞ্চগড়গামী শামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুত ও বেপরোয়া গতিতে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় তিনি মহাসড়কের ওপরে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার সংবাদ পেয়ে কাহারোল থানা পুলিশ ও দশমাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। ঘাতক বাসটি স্থানীয় জনগণ ও বীরগঞ্জ থানা পুলিশ আটক করলেও গাড়ির ড্রাইভার ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

দশমাইল হাইওয়ে থানার ইনচার্জ মো. ওমর ফারুক , ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে এবং মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা