Sobar Desh | সবার দেশ সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৩, ৩ এপ্রিল ২০২৫

নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪

নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪
ছবি: সংগৃহীত

সিলেটে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলের নামে স্লোগান দিয়ে ফের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগ। ঘটনার পরপরই ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ মার্চ) সকালে নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় ছাত্রলীগের নিষিদ্ধ নেতাকর্মীরা মিছিল বের করে এবং লিফলেট বিতরণ করে। প্রত্যক্ষদর্শীদের মতে, ১৫-২০ জনের একটি দল ছাত্রলীগের ব্যানারে এ মিছিল করে, যেখানে শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি সংযুক্ত ছিলো। মিছিলে তারা নাদেলের নামে স্লোগানও দেয়।

মিছিলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এটি ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। এমনকি ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড পেজেও আপলোড করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা সোশ্যাল মিডিয়ায় মিছিলের বিষয়টি জানতে পেরেছি। দ্রুত তদন্ত শুরু হয়েছে এবং ইতোমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের যেকোনও কার্যকলাপ দমন করতে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ