Sobar Desh | সবার দেশ রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৫, ২৫ মার্চ ২০২৫

নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
ছবি: সংগৃহীত

রংপুর মহানগর নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাফিউর রহমান স্বাধীনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সাফিউর রহমান স্বাধীনকে গত সোমবার রাত ১২টার দিকে রংপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়।

সাফিউর রহমান স্বাধীন ছাত্ররাজনীতিতে যুক্ত থাকার পর ২ বছর আগে মহানগর ছাত্রলীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। পরে তিনি সহকারী স্টেশনমাস্টার হিসেবে চাকরিতে যোগ দেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে রংপুর শহরের গণেশপুরের বাসিন্দা আবু সাঈদের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিলো।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই নগরীর টাউন হল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অনেকের মধ্যে আহত হন আবু সাঈদ। তিনি পরবর্তীতে সাফিউর রহমান স্বাধীনসহ ৬৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে ৭ নভেম্বর হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানিয়েছেন, সাফিউর রহমান স্বাধীন হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে পালিয়ে ছিলেন, তবে সোমবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ