Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৭, ৫ এপ্রিল ২০২৫

যানজট নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান, জনমতে স্বস্তি

যানজট নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান, জনমতে স্বস্তি
ছবি: সবার দেশ

৫ এপ্রিল'২০২৫ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনাজপুরের বীরগঞ্জে যানজোট প্রতিরোধে পুলিশ সেনাবাহিনী ও ট্রাফিক সার্জন যৌথ অভিযান পরিচালনা করেছে।

বীরগঞ্জ পৌর শহরের তাজমহল মোড়, কলেজ মোড়, কাহারোল মোড়সহ বিভিন্ন গেদারিং পয়েন্টে  থানা পুলিশ, ট্রাফিক সার্জেন ও সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযানে গাড়ি তল্লাশী, মোটর সাইকেল চালক কে থামিয়ে সাবধান করাসহ নানান কৌশলে যানজোট নিরসনে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে দেখা গেছে।

ইতোপুর্বে বীরগঞ্জের যানজোট নিয়ে বাংলাদেশের প্রথম সারির জাতীয় পত্রিকাসহ বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে ব্যপক প্রচার হয়। সে কারনে পুলিশ প্রশাসন ছিলো কড়া নজরদারীতে।

ঢাকা থেকে ঈদে ঘরে ফেরা বাসযাত্রী, সাহেবুল ইসলাম খোকন গার্মেন্টস কর্মকর্তা, তার সহধর্মিনী শিউলি আরা, বেসরকারি কোম্পানীতে কর্মরত ইঞ্জিনিয়ার খায়রুল ইসলাম সুমন, তার সহধর্মিনী সানু ইসলাম, স্কুল এন্ড কলেজ শিক্ষক সেলিম শাহী, পুরান ঢাকার একটি আর্ট কলেজের প্রভাষক জেরিন ফারজানা, পারভেজ, কাজলসহ অনেক আগন্তক সন্তোষ প্রকাশ করে জানান প্রায় এক যুগের মধ্যে এবার খুব শান্ততে বাড়ি ফেরা হলো। কোথায় কোন প্রকোট যানজোট চোখে পড়ে নাই বলে তারা জানান।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর বলেন ঈদের পুর্ব থেকেই এসিল্যান্ড, পৌর প্রশাসক (চলতি দায়িত্ব) এবং উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ মহোদয়ের দিক নির্দেশনায় সভা সমিনারে জনসচেতনতা মুলক আলোচনা, মাইকিংয়ের মাধ্যমে প্রচার প্রচারনা চালানো হয়েছে, পুলিশ-সেনা ও ট্রাফিক পুলিশ সমন্বয়ে যানজোট প্রতিরোধ কার্যক্রম অব্যাহত রেয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা