Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৯, ৫ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:৫৯, ৫ এপ্রিল ২০২৫

আ.লীগের হামলার শিকার বিএনপি নেতা, শয্যা পাশে ব্যারিস্টার সায়েম

আ.লীগের হামলার শিকার বিএনপি নেতা, শয্যা পাশে ব্যারিস্টার সায়েম
ছবি: সবার দেশ

নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন আলোকে (৪৫)) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মিরা। হাসপাতালে চিকিৎসাধীন আহত জাকিরকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম।  

শনিবার (৫ এপ্রিল) দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে জাকিরকে দেখতে যান এ বিএনপি নেতা। এ সময় তার সঙ্গে ছিলেন, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, যুবদল নেতা শামসুতিব্রিজ স্বপন। 

হাসপাতালে তারা হামলার শিকার বিএনপি নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার সুচিকিৎসার আশ্বাস দেন।

উল্লেখ্য, জাকির নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। মঙ্গলবার মাইজদী থেকে গ্রামে ফেরার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিভাবে তার ওপর হামলা চালায়। সন্ধ্যা সাড়ে ৭টার সময় নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের ফিরিঙ্গি পোল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুধারাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে জাকির অভিযোগ করেন, পুলিশ ঘটনার প্রকৃত আসামিদের গ্রেফতার করছে না।

এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্যারিস্টার আবু সায়েম ও মনজুরুল আজিম সুমন। তাৎক্ষণিক জেলা পুলিশ সুপারের সাথে টেলিফোনে কথা বলেন নেতৃবৃন্দ এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানা।

এদিকে নোয়াখালীর চৌমুহনী-মাইজদী সড়কে সিলিন্ডার বিস্ফোরনে দগ্ধ হাসপাতালে চিকিৎসারত একটি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন বিএনপি নেতারা। জানা যায়, চৌমুহনী-মাইজদী সড়কের চলমান একটি সিএনজিতে সিলিন্ডার বিস্ফোরিত হলে যাত্রীরা সবাই আগুনে পুড়ে যান। তারা একই পরিবারের সদস্য। বিএনপি নেতারা তাদের প্রতি সহমর্মিতা জানান এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা