Sobar Desh | সবার দেশ তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:২২, ৫ এপ্রিল ২০২৫

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সভা

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সভা
ছবি: সবার দেশ

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা আজ শনিবার (৫ এপ্রিল) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্র্যান্ড এলাকায় বিএনপি'র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফারুক আহমদ লিলুর সভাপতিত্বে ওপ্রথম যুগ্ম আহবায়ক আব্দুর রহিমের  সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম রাজ্জাকী কায়েস, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম দিলু, যুগ্ম আহবায়ক নুর উদ্দিন, সদস্য আকবর আলী চেয়ারম্যান,সেলিম উদ্দিন,আবুল মনসুর মোহাম্মদ শওকত,সদস্য ও রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, মোঃ ফুল মিয়া,আনোয়ার হোসেন, নিজাম উদ্দিন, জাকির হোসেন, এডভোকেট মোশাহিদ আলী প্রমূখ।

নেতৃবৃন্দরা বলেন, এ সদর উপজেলা বিএনপির কমিটির সদস্য যারা রয়েছেন আমরা একে অপরের সাথে দলীয় যেকোনও কর্মকান্ডে যোগাযোগ করে জেলা বিএনপির নেতৃবৃন্দর পরামর্শ নিয়ে কাজ করতে হবে। কেননা, দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের যেকোনও নির্দেশনা পালনে আমরা সবাই জিয়ার সৈনিক হিসেবে কাজ করবো।

তারা আরও বলেন, প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো আমরা তৃণমূলের নেতাকর্মীদের উৎসাহ, সাহস জোগাবো এবং বর্তমান অর্ন্তবর্তী সরকারের কর্মকান্ডগুলো নজর রেখে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনে কেন্দ্র যাকেই ধানের শীষের প্রার্থী করবেন তাদেরকে বিজয়ী করতে আমরা অঙ্গীকারবদ্ধ থাকবো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার