Sobar Desh | সবার দেশ ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১০, ৮ এপ্রিল ২০২৫

ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ৩০

ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ৩০
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, টেকেরহাট থেকে ফরিদপুরগামী ‘হাইডেক্স পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে খুঁটি দুটি ভেঙে পড়ে এবং বাসটি পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলো। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার অভিযানে অংশ নেয়। আহতদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। এদের মধ্যে একই পরিবারের দুজন রয়েছেন বলেও জানান তিনি। তবে নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের মধ্যেও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পরপরই বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা ও যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, চালকের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বাসটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কের পাশে ধাক্কা খায়।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর সদর থানার ওসি জানান, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার