Sobar Desh | সবার দেশ শাহ আলম জাহাঙ্গীর কুমিল্লা  প্রতিনিধি 

প্রকাশিত: ০১:১১, ২৭ এপ্রিল ২০২৫

পরিবারের দাবি হত্যা

মুরাদনগরে একই রশিতে মা -ছেলের ঝুলন্ত লাশ  

মুরাদনগরে একই রশিতে মা -ছেলের ঝুলন্ত লাশ  
ছবি: সবার দেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় একই রশিতে ঝুলন্ত অবস্থায়  মা ও ছেলের মরদেহ উদ্ধার করছে পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা তা উদঘাটনে কাজ করছে পুলিশ। তবে স্থানীয়সহ পরিবারেরর দাবি, মা ও ছেলেকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) উপজেলার বাঙ্গরা বাজার থানার পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের নবীয়াবাদ গ্রাম এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের প্রবাসী আ: মতিনের স্ত্রী রাবেয়া বেগম (২৬) ও ছেলে আব্দুল্লাহ (০৩)।
নিহতের বাবা ইদ্রিস মিয়া বলেন, ‘আমার মেয়ের পা দুটো মাটিতে লাগে আছে। ফাঁসির চিত্র দেখে স্পষ্ট যে, মা ছেলেকে মেরে রশিতে ঝুলিয়ে রেখে গেছে। আমি থানায় লিখিত অভিযোগ করতে যাচ্ছি।

বাঙ্গরা  বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, স্থানীয়রা মা ও ছেলেকে বসত ঘরের আড়ার মধ্যে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ