Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৩, ৫ মে ২০২৫

হাসনাত ওপর হামলাকারী ২ যুবলীগ নেতা আটক

হাসনাত ওপর হামলাকারী ২ যুবলীগ নেতা আটক

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

রোববার (৪ মে) রাতে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় হামলার পর তাদের আটক করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রবিউল হাসান।

আটককৃতরা হলেন মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহসেদ দিপু।

ডিসি রবিউল বলেন, হামলাকারীরা মোটরসাইকেলযোগে পেছন থেকে এসে গাড়িতে আঘাত করে। এতে গাড়ির কাচ ভেঙে যায়। চালকের ভাষ্য অনুযায়ী, এটি পূর্বপরিকল্পিত ছিল।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক অভিযান চালায় এবং দুইজনকে আটক করে। হামলার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত ও গ্রেফতারে অভিযান চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত