Sobar Desh | সবার দেশ নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২১:০০, ৫ জুন ২০২৫

ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি ও বৃক্ষরোপণ

ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি ও বৃক্ষরোপণ
ছবি: সবার দেশ

ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের দিশারী এবং পরিবেশবান্ধব সংগঠন গ্রীন বন্ধু বাংলাদেশ। 

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাছ রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেস ইউনিটির সভাপতি শহীদুল এনাম পল্লব, কেসি কলেজের প্রভাষক আলমগীর হোসেন, সংগঠনের উপদেষ্টা খয়বর রহমান এবং দুই সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সভাপতি আশারাফুল ইসলাম।

তারুণ্যের দিশারীর সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় আমাদের কার্যক্রম চলমান রয়েছে। গ্রীন বন্ধু বাংলাদেশ ও তারুণ্যের দিশারীর যৌথ এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংগঠনের সভাপতি মোহাম্মদ মিশুক হাসান বলেন, আজকের একটি গাছ মানে একটি প্রাণ বাঁচানো। তরুণদেরকেই পরিবেশ রক্ষার অগ্রভাগে থাকতে হবে। আমরা চাই গাছ লাগানো হোক প্রতিটি নাগরিকের অভ্যাস।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা