Sobar Desh | সবার দেশ নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৫, ১০ জুন ২০২৫

নরসিংদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৩ বন্ধুর মৃত্যু

নরসিংদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৩ বন্ধুর মৃত্যু
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুর উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার সাইফুল ইসলাম (২৫), আশিক মিয়া (২৩) এবং অপু মিয়া (২০)। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় তিন বন্ধু নরসিংদী শহরে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার পথে বান্দারদিয়া এলাকায় তাদের মোটরসাইকেলের সঙ্গে সামনে থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন আরোহীই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পথেই সাইফুল ইসলাম ও আশিক মিয়ার মৃত্যু হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত অপু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সেও মারা যায়।

শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) অজয় বালা বলেন, বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন তরুণের মৃত্যু হয়েছে। দুজনের লাশ থানায় রাখা হয়েছে। মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার