Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০২:০২, ১৫ জুন ২০২৫

চট্টগ্রামে পিকআপ-সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

চট্টগ্রামে পিকআপ-সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এক মা, তার শিশু সন্তান ও এক কিশোর। আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (১৪ জুন) বিকেলে উপজেলার বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের চিনকীরহাট এলাকার আজমনগর স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন—সাইফুল ইসলাম শাহিন (১৭), সুমি আক্তার (২৫) এবং তার তিন বছর বয়সী ছেলে মানারুল। তারা সবাই উপজেলার বামনসুন্দর এলাকার বাসিন্দা।

আহতরা হলেন—অটোরিকশাচালক জিয়া উদ্দিন বাবলু (৩০) এবং তার সাত বছর বয়সী মেয়ে তানিশা। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় সিএনজিচালিত অটোরিকশাটি। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট বিএম হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক সাইফুল ইসলাম শাহিনকে মৃত ঘোষণা করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুমি আক্তার ও তার শিশু সন্তান মানারুলের মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর পিকআপচালক পালিয়ে গেছে। জব্দ করা হয়েছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ