Sobar Desh | সবার দেশ মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৭, ১০ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৬:১৭, ১০ জানুয়ারি ২০২৫

ঘন কুয়াশা ও সড়ক দুর্ঘটনার ৭ ঘণ্টা পর 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ ঘণ্টা পর গজারিয়া অংশের যানজট কেটে গিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশা ও সড়ক দুর্ঘটনার কারণে মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে ১৪ কিলোমিটার এলাকাজুড়ে এ যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৩টা থেকে স্বাভাবিকভাবে সব যানবাহন চলছে বলে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর এলাকায় কুমিল্লামুখী সড়কে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে ওই সড়কে যানজট সৃষ্টি হতে থাকে। 

দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সড়ক থেকে সরাতে সময় লাগায় যানজট বাড়তে বাড়তে ৮টার দিকে প্রচণ্ড আকার ধারণ করে। পরে কাভার্ডভ্যান সরিয়ে নিলেও সড়ক স্বাভাবিক হতে অনেকটা সময় লেগে যায়। যানবাহনের চাপ ও সড়কের উল্টো পথে যানবাহন চলায় সড়কে গতি কমে যায়। দুপুর ১২টার পর হতে যানজট কমতে থাকে। এখন মহাসড়ক পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কে কোনো যানজট নেই। যানজটের পর যে ধীরগতি ছিল সেটাও এখন নেই। সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ