Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০১:২০, ২৪ জুন ২০২৫

মেঘনায় স্পিডবোট ডুবি, উদ্ধার-২৮

মেঘনায় স্পিডবোট ডুবি, উদ্ধার-২৮
ছবি: সবার দেশ

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।    

সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার বউবাজার এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকেল ৫টার দিকে উপজেলার হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ২৮ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রা পথে স্পিডবোটটি নলচিরা ঘাটের কাছাকাছি বৌ বাজার এলাকায় পৌঁছালে প্রবল স্রোতের তোড়ে পড়ে। এতে বোটের তলা ফেটে  পানি ঢুকে যায়। তাৎক্ষণিক চালক বোটকে একপাশ করে যাত্রীদের নামিয়ে দেয়। পরে ২৮জন যাত্রী স্থানীয়দের সহযোগিতায় সাঁতার কেটে তীরে উঠে আসে।

যোগাযোগ করা হলে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নলচিরা ঘাটগ্রামী একটি স্পিডবোট ঘাটের কাছাকাছি এসে স্রোতের তোড়ে তলা ফেটে ডুবে যায়। তবে কোনও যাত্রী হতাহত হয়নি। মূলত স্রোতের কবলে পড়ে তলা ফেটে যাওয়ার কারণে স্পিডবোটটি ডুবে যায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ