Sobar Desh | সবার দেশ ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০১, ৫ জুলাই ২০২৫

কাতার প্রবাসী যুবকের বিরুদ্ধে মামলা

তালাকপ্রাপ্ত স্ত্রীকে ১৭ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ

তালাকপ্রাপ্ত স্ত্রীকে ১৭ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ
ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে তালাক দেয়ার পর সাবেক স্ত্রীকে ১৭ দিন আটক রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে কাতারপ্রবাসী গোলাম রাব্বির বিরুদ্ধে। শনিবার (৫ জুলাই) দুপুরে নলছিটি উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী এ অভিযোগ করেন।

অভিযুক্ত গোলাম রাব্বি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠী এলাকার আজিজ মোল্লার ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই নারী জানান, ২০১৯ সালের ২ আগস্ট তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই গোলাম রাব্বি যৌতুকের জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। পরিবারের পক্ষ থেকে ৭ লাখ টাকা দেয়ার পরও নির্যাতনের অবসান হয়নি। পরে রাব্বি তাকে বরিশালের বেলতলা এলাকায় ভাড়া বাসায় রেখে কাতার চলে যান।

ভুক্তভোগীর অভিযোগ, প্রবাসে থাকাকালীন সময়ে নানা কথা বলে তিনি তাকে মৌখিকভাবে তালাক দেন। পরে ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি কাজির মাধ্যমে আনুষ্ঠানিক তালাক দেন। এর কয়েকদিন পর গত ১৯ মার্চ তিনি ঢাকায় বড় বোনের বাসায় আশ্রয় নেন। সেখান থেকে ২৯ মার্চ রাব্বি কৌশলে তাকে নিয়ে বরিশালের বেলতলা ভাড়া বাসায় আটকিয়ে রাখেন এবং ১৪ এপ্রিল পর্যন্ত তাকে তালাবদ্ধ অবস্থায় ধর্ষণ করেন। পরে সুযোগ বুঝে তিনি সেখান থেকে পালিয়ে আসেন।

এসময় তিনি আরও জানান, পরে তার বিয়ে হয় দপদপিয়া এলাকার জাহিদুল ইসলামের সঙ্গে। এরপর থেকে সাবেক স্বামী রাব্বি সোশ্যাল মিডিয়ায় অপবাদ ছড়ানোর পাশাপাশি আদালতে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ আত্মসাতের মিথ্যা মামলা করেন। সে মামলায় তিনি ১৩ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর বর্তমান স্বামী জাহিদুল ইসলাম ও শ্বশুর এমদাদুল হক উপস্থিত ছিলেন। তারা জানান, রাব্বি প্রায়ই তাদের হত্যার হুমকি দিচ্ছেন, যার ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

অন্যদিকে অভিযুক্ত গোলাম রাব্বি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, এসব সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব