Sobar Desh | সবার দেশ যশোর প্রতিনিধি

প্রকাশিত: ০২:২৬, ৪ জুন ২০২৫

প্রতারক ভুয়া মেজর বেনজির গ্রেফতার 

মেজর পরিচয়ে চিকিৎসককে ধর্ষণ, ভিডিও ছড়ানোর হুমকি

মেজর পরিচয়ে চিকিৎসককে ধর্ষণ, ভিডিও ছড়ানোর হুমকি
ছবি: সংগৃহীত

চিকিৎসার জন্য চেম্বারে এসে এক নারী চিকিৎসকের সঙ্গে প্রেমের অভিনয়, এরপর বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি, হোটেলে নিয়ে গোপনে ভিডিও ধারণ এবং সে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ—অভিযোগ এমনই ভয়ানক! এসব অভিযোগে যশোরে মো. বেনজির হোসেন (৪১) নামে এক ভুয়া ‘মেজর’কে গ্রেফতার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

মঙ্গলবার (৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে যশোর জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পরিচয়ে ‘মেজর’, আচরণে হায়েনা

পুলিশ জানায়, বেনজির নিজেকে সেনাবাহিনীর মেজর ও ক্যাডেট কলেজের সাবেক ছাত্র বলে পরিচয় দিতেন। এ পরিচয়ে যশোরের এক নারী চিকিৎসকের চেম্বারে চিকিৎসা নিতে যান। পরে ঘনিষ্ঠতা তৈরি করে তাকে প্রেম ও বিয়ের প্রলোভন দেখান।

প্রেমের সম্পর্ক গড়াতেই বেনজির এক পর্যায়ে চিকিৎসককে একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে গোপনে তার নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন। এরপর সেই ছবি-ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে চিকিৎসকের বাসায় গিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

বেনজির শুধু মানসিক ও শারীরিক নির্যাতনেই থামেননি। পুলিশের ভাষ্যমতে, তিনি চিকিৎসকের কাছ থেকে ‘বিদেশে ভালো চাকরি পাইয়ে দেয়ার’ কথা বলে মোট ৫০ লাখ টাকা হাতিয়ে নেন।

চিকিৎসক যখন টাকা ফেরত ও বিয়ের জন্য চাপ দেন, তখন বেনজির রীতিমতো হুমকির আশ্রয় নেন। শিশুসন্তানকে গুম করে ফেলার ভয় দেখান, আবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেয়ার ভয়ও দেখান।

গ্রেফতার ও স্বীকারোক্তি

অবশেষে ভুক্তভোগী নারী চিকিৎসক যশোর কোতোয়ালি থানায় একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করলে পুলিশ তৎপর হয়।

পুলিশ সুপার মোহাম্মদ সাজ্জাদুর রহমানের নির্দেশে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মঙ্গলবার ভোরে নড়াইলের মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে বেনজিরকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন। পরে আদালতে পাঠানো হয় তাকে।

অতীতেও প্রতারণার ইতিহাস

পুলিশ আরও জানিয়েছে, বেনজিরের বিরুদ্ধে পর্নোগ্রাফিসহ একাধিক মামলা রয়েছে। তিনি একজন পেশাদার প্রতারক, দীর্ঘদিন ধরেই নারীদের টার্গেট করে এ ধরনের অপরাধ করে আসছেন।

প্রশ্ন উঠছে নিরাপত্তা ও সচেতনতা নিয়ে

এ ঘটনায় চিকিৎসক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একজন পেশাদার নারী চিকিৎসকও যদি নিরাপদ না থাকেন, তবে সাধারণ নারীর নিরাপত্তা কোথায়?

পুলিশ বলছে, প্রতারক বেনজিরের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কিছু ডিভাইস, যেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড