Sobar Desh | সবার দেশ নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৯, ২ জুন ২০২৫

আদালতে স্বীকারোক্তি আসামির 

রাইড শেয়ারের নারী যাত্রীকে ধর্ষণ

রাইড শেয়ারের নারী যাত্রীকে ধর্ষণ
ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলায় রাইড শেয়ারের এক নারী যাত্রীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগে শাহ পরান (৩০) নামে এক মোটরসাইকেল চালককে গ্রেফিতার করেছে পুলিশ। রোববার (১ জুন) আদালতে হাজির করার পর তিনি ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

শাহ পরান ঢাকার কেরানীগঞ্জ থানার তারানগর বটতলী এলাকার বাসিন্দা। তাকে শনিবার (৩১ মে) মধ্যরাতে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন।

ঘটনার বিবরণ অনুযায়ী, ২৮ মে বিকেলে রাজধানীর মিরপুর-১২ থেকে শ্যামলীর উদ্দেশ্যে রওনা দেন এক নারী। তিনি এক সন্তানের জননী। রাইড শেয়ারে মোটরসাইকেলে ওঠার পর চালক শাহ পরান গন্তব্যের পরিবর্তে তাকে নিয়ে যান নরসিংদীর পলাশ উপজেলার পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক মহাসড়কের পাশে একটি নির্জন স্থানে।

সেখানে ওই নারীকে ধর্ষণের পাশাপাশি তার সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেন। এরপর তাকে হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে তার স্বজনদের কাছ থেকেও অর্থ আদায় করেন।

খবর পেয়ে ৯৯৯ থেকে পলাশ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

২৯ মে ভুক্তভোগী নারী বাদী হয়ে পলাশ থানায় মামলা করেন। মামলায় শাহ পরানকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও দুজনকে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়।

এরপর থেকে পুলিশ ও ডিবি যৌথভাবে অভিযান চালিয়ে শনিবার রাতে শাহ পরানকে গ্রেফতার করে। আদালতে স্বীকারোক্তির পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

১০ গোলের রোমাঞ্চকর থ্রিলার, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড
পাহাড় থেকে শহীদ জিয়ার লাশ ফেলার নির্দেশ
প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতলো বাংলাদেশের নারী হকি দল
৫ জেলায় বন্যার শঙ্কা, ভারি বৃষ্টির পূর্বাভাস
ইরানি হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত
বিশ্বকাপ ফাইনালের আগে বাংলাদেশজুড়ে আর্জেন্টিনা উন্মাদনা
প্রধানমন্ত্রীর মুখে ‘মধু’, অন্তরে ‘ছলনা’: নাহিদ ইসলাম
নিকৃষ্ট মানুষই আওয়ামী লীগ করে, ভদ্রলোক নয়: জ্বালানিমন্ত্রী
গণভোট ব্যর্থ হলে সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত আমির
মার্কিন হামলার জেরে ইসলামাবাদ সমঝোতার প্রতিশ্রুতি স্থগিত ইরানের
নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম