Sobar Desh | সবার দেশ সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৮, ১৬ জুলাই ২০২৫

দুর্ভোগে হাজারো মানুষ

সিরাজগঞ্জে হঠাৎ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

সিরাজগঞ্জে হঠাৎ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চারটি গ্রামে হঠাৎ ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে মাত্র পাঁচ মিনিটের তাণ্ডবে গ্রামের পর গ্রাম হয়ে পড়ে লণ্ডভণ্ড। প্রচণ্ড ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে ছুটে আসা ঘূর্ণিঝড় সবকিছু উড়িয়ে দেয়।

চরচিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালী গ্রামে সরেজমিনে দেখা গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শত শত পরিবারে রাতদিনের আশ্রয়ভিত্তি ঘরবাড়ি। বহু ঘরের চাল উড়ে গেছে, দেয়াল ভেঙে পড়েছে। কেউ কেউ খোলা মাঠে কিংবা গাছের নিচে ত্রিপল টাঙিয়ে দিন কাটাচ্ছেন।

ঘূর্ণিঝড়ে শুধু ঘরবাড়িই নয়, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলি জমি ও গাছপালার। বহু গাছ উপড়ে গিয়ে সড়ক বন্ধ হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, আগেই নদীভাঙনে সর্বস্ব হারিয়েছিলেন তারা। নতুন করে তৈরি আশ্রয়স্থলও এবার হারিয়ে তারা নিঃস্ব হয়ে পড়েছেন। দ্রুত ঘর নির্মাণে সরকারি সহায়তা চেয়েছেন এলাকাবাসী।

ঘটনাস্থল পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেন। তিনি জানান, ঝড়ের পরপরই শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে সরকারিভাবে সহায়তার ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘর নির্মাণ, খাদ্য ও অন্যান্য সহায়তা প্রদানে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয়দের আশঙ্কা, আবহাওয়া আবার খারাপ হলে এ দুর্দশার মাঝেই নতুন করে বিপদ নেমে আসতে পারে। তাদের দাবি, জরুরি ভিত্তিতে ঘর নির্মাণ, বিদ্যুৎ সংযোগ এবং যাতায়াত ব্যবস্থার পুনঃস্থাপন নিশ্চিত করা হোক।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

একযোগে ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য ড. মতিনুর রহমান
আমতলীতে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা
বাগাতিপাড়ায় সার সংকটে বিপাকে কৃষক
ঢাকাসহ যেসব রুটে ফ্লাইট বন্ধ করলো এয়ার ইন্ডিয়া
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
পশ্চিমবঙ্গে পশু কোরবানি কার্যত নিষিদ্ধ করলো বিজেপি
‘জয় বাংলা’ স্লোগানে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা
এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন
গ্ল্যামারাস লুকে মুগ্ধতা ছড়ালেন দীঘি
শপথে বাধা আসলাম চৌধুরী ও সারোয়ারের
চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমির মৃত্যু
পটুয়াখালিতে ‘হানি ট্র্যাপ’ চক্রের বিএনপি ও যুবলীগ নেতা গ্রেফতার ৩
হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
আপনার বন্ধু হতে পারাটা সম্মানের—শি জিনপিংকে ট্রাম্প
ভারতে ঝড়-বৃষ্টির তাণ্ডবে নিহত ৫৬, ব্যাপক ক্ষয়ক্ষতি
ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা