Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৩, ১৪ মে ২০২৬

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমির মৃত্যু

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমির মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে আহত ১১ বছর বয়সী শিশু রেশমি আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে তার মৃত্যু হয়।

গত ৭ মে নগরের বায়েজিদ থানা এলাকার রৌফাবাদ বিহারী কলোনিতে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছিলো রেশমি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নেয়া হয়। পরে আইসিইউ শয্যা না পাওয়ায় নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছিলেন, গুলিবিদ্ধ হওয়ার পর রেশমির মস্তিষ্ক প্রায় অকার্যকর হয়ে পড়ে। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে মারা যায় শিশুটি।

পরিবারের সদস্যরা জানান, পাঁচ ভাই-বোনের মধ্যে রেশমি ছিলো সবার ছোট। সে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো। ঘটনার রাতে মায়ের জন্য পান কিনতে দোকানে যাওয়ার সময় হঠাৎ গুলিবিদ্ধ হয় সে।

রেশমির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল