Sobar Desh | সবার দেশ লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৭, ১৪ মে ২০২৬

আপডেট: ১১:০৫, ১৪ মে ২০২৬

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত খাদেমুল ইসলাম (২৮) উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল গ্রামের বাসিন্দা এবং আমজাদ হোসেনের ছেলে।

বুধবার (১৩ মে) রাতে উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতে খাদেমুল ইসলামসহ কয়েকজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯০৫-এর উপপিলার ৮ এলাকার কাঁটাতারের বেড়ার কাছে যান। এ সময় ভারতের অভ্যন্তর থেকে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় তার সঙ্গে থাকা অন্যরা দ্রুত তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকালে নিহতের লাশ গ্রামের বাড়িতে আনা হলে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা