Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৫, ১৪ মে ২০২৬

এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন
ফাইল ছবি

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে সরকার। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা, যা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং শেষ হবে ১৩ জুলাই।

বৃহস্পতিবার (১৪ মে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী বলেন, পরীক্ষার সময়সূচি আগেভাগেই নির্ধারণ করা হয়েছে যাতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারে। একই সঙ্গে পরীক্ষা সুষ্ঠু ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত সূচি অনুযায়ী, এসএসসি পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ হবে। আর উচ্চ মাধ্যমিক পর্যায়ের এইচএসসি পরীক্ষা জুনের প্রথম সপ্তাহে শুরু হয়ে জুলাইয়ের মাঝামাঝি শেষ করার পরিকল্পনা নেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা