Sobar Desh | সবার দেশ গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪২, ১৭ জুলাই ২০২৫

আপডেট: ২০:৪৪, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জে শুক্রবার পর্যন্ত কারফিউ, দু’ঘণ্টার ছাড়

গোপালগঞ্জে শুক্রবার পর্যন্ত কারফিউ, দু’ঘণ্টার ছাড়
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও জনসমাবেশকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও জঙ্গি ছাত্রলীগের হামলা, সংঘর্ষ, সহিংসতা ও প্রাণহানির ঘটনার পর জারিকৃত কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসনের জারি করা নতুন আদেশ অনুযায়ী, শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত গোটা গোপালগঞ্জ জেলায় কারফিউ বহাল থাকবে। তবে ওইদিন দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য কারফিউ শিথিল থাকবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা ম্যাজিস্ট্রেট এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন। এতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন (শুক্রবার) দুপুর ১২টা পর্যন্ত এবং একইদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে।

এর আগে এনসিপির কর্মসূচিকে ঘিরে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপালগঞ্জ শহরে টহল জোরদার করে।

এদিকে, শুক্রবারের কর্মসূচি সামনে রেখে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন। নতুন করে কোনও উত্তেজনা তৈরি হলে কারফিউর সময় আরও বাড়ানো হতে পারে বলে আভাস দিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা