Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ১৭ জুলাই ২০২৫

কারফিউর কারণে গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষা স্থগিত

কারফিউর কারণে গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে সহিংসতা ও কারফিউর কারণে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে স্থগিতাদেশ শুধুমাত্র গোপালগঞ্জ জেলার জন্য প্রযোজ্য। দেশের অন্য সব জেলায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৬ জুলাই) রাতে ঢাকা শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। গোপালগঞ্জ জেলা ঢাকা বোর্ডের অধীনস্থ হওয়ায় পরীক্ষার এ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টায় ছিলো ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা। বোর্ড জানিয়েছে, কেবল গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্য এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এর আগে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত চারজন নিহত ও বহু মানুষ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে।

পরীক্ষার্থীদের নিরাপত্তা ও চলাচল নিশ্চিত না হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা