Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৩, ২০ জুলাই ২০২৫

পাটোয়ারীর বক্তব্যের জের

চকরিয়ায় এনসিপির সভামঞ্চ ভাঙচুর করে বিএনপির বিক্ষোভ

চকরিয়ায় এনসিপির সভামঞ্চ ভাঙচুর করে বিএনপির বিক্ষোভ
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্ধারিত পথসভা বিক্ষোভ ও উত্তেজনার মুখে ভণ্ডুল হয়ে গেছে। শনিবার (১৯ জুলাই) বিকালে চকরিয়া উপজেলা সদরের জনতা মার্কেট এলাকায় বিএনপি ও স্থানীয় জনতা এনসিপির মঞ্চ ভেঙে দেন।

এর আগে দুপুরে কক্সবাজার জেলা শহরে আয়োজিত এনসিপির জনসভায় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্য ঘিরে সৃষ্টি হয় বিতর্ক।

সেখানে তিনি নাম উল্লেখ না করে বলেন, আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে যেমন শামীম ওসমান ছিলেন, তেমনি এখন কক্সবাজারে এক নতুন গডফাদার এসেছেন শিলং থেকে। তিনি ঘের দখল করছেন, জায়গা দখল করছেন, চাঁদাবাজি করছেন এবং সংস্কার বোঝেন না।

এ বক্তব্যে বিএনপির শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করা হয়েছে বলে মনে করে ক্ষুব্ধ হয় স্থানীয় বিএনপি এবং নেতাকর্মীরা। জেলা শহর থেকে শুরু করে চকরিয়ায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে তারা।

পথসভা ভণ্ডুল হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর নিরাপত্তার মধ্য দিয়ে কক্সবাজার জেলার সীমানা পার করে দেয়া হয়েছে।

তবে জানা গেছে, এনসিপির কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামের লোহাগড়া হয়ে পুনরায় চকরিয়ার দিকে যাত্রা শুরু করেছেন।

চকরিয়ায় এখন অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে এবং জনমনে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিএনপির নেতারা বলছেন, এনসিপি একটি অপপ্রচারভিত্তিক রাজনৈতিক ষড়যন্ত্রে নেমেছে এবং তারা জনগণের প্রতিরোধের মুখে তা টিকিয়ে রাখতে পারবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত