Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৪, ২৬ জুলাই ২০২৫

লোহাগাড়ায় ত্রিমুখী সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

লোহাগাড়ায় ত্রিমুখী সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের সিকদারদিঘীর পূর্বপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতকানিয়ার বাহাদিরপাড়ার মো. হুমায়ুন (৩৭), মো. মামুন (৩২) এবং করাইয়ানগরের মনির হোসেন (৪৫)। তিনজনই আত্মীয় এবং চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থলে একটি সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দিলে তিন আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান। তখনই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী একটি মহিষবোঝাই ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়।

ঘটনাস্থলেই হুমায়ুন ও মামুন নিহত হন। মনির হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, অটোরিকশাটি পার্শ্ববর্তী সড়ক থেকে মহাসড়কে উঠছিলো, তখনই তিন বাহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। স্থানীয়রা এমন দুর্ঘটনা রোধে মহাসড়কে চলাচলের নিয়ম কড়াকড়ি করার দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব