Sobar Desh | সবার দেশ নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৭, ২৬ জুলাই ২০২৫

স্কুল কর্তৃপক্ষের প্রতিবাদ, থানায় জিডি

এনসিপির সম্মেলনকে ঘিরে স্কুল বন্ধের ‘ভুয়া নোটিশ’ ভাইরাল

এনসিপির সম্মেলনকে ঘিরে স্কুল বন্ধের ‘ভুয়া নোটিশ’ ভাইরাল
ছবি: সংগৃহীত

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আসন্ন সমাবেশকে ঘিরে জেলা পুলিশ লাইনস স্কুল বন্ধের একটি ভুয়া বিজ্ঞপ্তি সাসোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিষয়টি শুক্রবার (২৫ জুলাই) বিকেলে স্কুল কর্তৃপক্ষের নজরে আসলে দ্রুত আইডি পুনর্দখল করে প্রতিবাদ জানানো হয় এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অফিসিয়াল ফেসবুক আইডি হ্যাক করে প্রধান শিক্ষকের নামে জাল স্বাক্ষর সংযুক্ত করে ওই ভুয়া নোটিশটি ছড়ানো হয়। উদ্দেশ্য ছিলো সাধারণ মানুষকে বিভ্রান্ত করা।

জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, এনসিপির সমাবেশের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়নি। বিভ্রান্তিমূলক এ নোটিশ ছড়ানোর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকে ফেসবুক পেজে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে এবং থানায় জিডিও করা হয়েছে।

তিনি বলেন, ২৭ জুলাই পুরাতন কালেক্টরাল মাঠে এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হবে। এতে স্কুল বন্ধের প্রশ্নই আসে না।

এছাড়াও পুলিশ সুপার সাধারণ জনগণকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য