Sobar Desh | সবার দেশ দোহার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০২, ১ আগস্ট ২০২৫

আপডেট: ০০:০৩, ২ আগস্ট ২০২৫

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় মুক্তিযোদ্ধা এহিয়ার রহমান

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় মুক্তিযোদ্ধা এহিয়ার রহমান

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদান রাখা বীর মুক্তিযোদ্ধা এহিয়ার রহমানকে (৭২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর যাত্রাবাড়ীতে। পরে মরহুমের জন্মস্থান ঢাকার দোহার উপজেলায় নিয়ে যাওয়া হলে বাদ জুমা দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে দোহার উপজেলার মরহুমের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

এহিয়ার রহমান স্বাধীনতা যুদ্ধের সময় জীবন বাজি রেখে হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশ নিয়েছিলেন। দেশের স্বাধীনতার জন্য তার অবদান স্থানীয় জনগণ ও মুক্তিযোদ্ধাদের মধ্যে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন এহিয়ার রহমান। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের মৃত্যুতে তার পরিবার, সহযোদ্ধা এবং স্থানীয় জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার দুই পুত্র জিয়াউর রহমান ও এজাজুর রহমান এবং শতায়ু পিতা মো. ফজলুর রহমান (১০৬) মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী