Sobar Desh | সবার দেশ দোহার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৭, ৪ মে ২০২৫

দোহার থানা আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

দোহার থানা আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
ছবি: সংগৃহীত

ঢাকা জেলার দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার সকাল ৮টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবির পক্ষ থেকে জানানো হয়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নুরুল হক পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সে সময়কার আন্দোলনে অংশ নেয়া ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলা ও সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে। এসব অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নুরুল হককে গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের সময় সারাদেশে ছাত্রদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধেও সহিংসতার অভিযোগ ওঠে। এই প্রেক্ষাপটে নুরুল হকের নাম উঠে আসে, এবং তিনি আত্মগোপনে চলে যান।

ডিবি বলছে, আরও কয়েকজন অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত