Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৬, ৬ জানুয়ারি ২০২৫

কাজ না দেয়ার অভিযোগ,অফিস ভাঙচুর

রাজশাহীতে বিএমডিএর প্রকৌশলী লাঞ্ছিত 

রাজশাহীতে বিএমডিএর প্রকৌশলী লাঞ্ছিত 
ছবি: সংগৃহীত

রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর একজন প্রকৌশলী শহিদুর রহমান কাজ না দেয়ার অভিযোগে তার নিজ কার্যালয়ে লাঞ্ছিত হয়েছেন। তার কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। 

শহিদুর রহমান বর্তমানে বিএমডিএ-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চলতি দায়িত্বে আছেন এবং ‘ভূ-গর্ভস্থ সেচ নালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকার সম্প্রসারণ’ প্রকল্পের পরিচালক হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহিদুর রহমানের কার্যালয়ে এসে ইসলামপন্থি একটি রাজনৈতিক দলের অনুসারি এক ঠিকাদার ও তার সঙ্গীরা কাজ না দেয়ার অভিযোগে তর্কের পর তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় তারা কার্যালয়ে হামলা ও ভাংচুরও চালান।

ভুক্তভোগী প্রকৌশলী শহিদুর রহমান বলেছেন, টেন্ডার প্রক্রিয়া এখনও চলমান এবং রেজাল্ট হয়নি। তবে ঠিকাদার কাজ না পাওয়ার আশঙ্কা থেকে এ আচরণ করেছেন। তিনি বলেন, ওই ঠিকাদারের সাথে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। বিষয়টি কৃষি মন্ত্রণালয়ের সচিবকে জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত