Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৬, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১১:৪৭, ১৭ সেপ্টেম্বর ২০২৫

দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: সবার দেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন মহোদয়।

পুলিশ সুপার মহোদয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এবং জেলার প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান। পাশাপাশি তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালনে পুলিশ সর্বদা তৎপর থাকবে।

এসময় জনাব মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুরসহ জেলার সকল থানা অফিসার ইনচার্জ (ওসি), উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং জেলা ও উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি, সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩