Sobar Desh | সবার দেশ খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ০০:০১, ১ অক্টোবর ২০২৫

আশ্বাসে অপেক্ষা জুম্ম ছাত্র-জনতার

খাগড়াছড়িতে চারদিনের অবরোধ স্থগিত

খাগড়াছড়িতে চারদিনের অবরোধ স্থগিত
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং জেলা প্রশাসনের আশ্বাসে খাগড়াছড়িতে টানা চারদিন ধরে চলা অবরোধ ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টায় জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে জুম্ম ছাত্র-জনতার ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। সেখানে তারা আট দফা দাবি উপস্থাপন করেন, যা পূরণের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়।

এছাড়া গুইমারায় সংঘটিত ঘটনাটি তদন্তে জেলা প্রশাসন একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রশাসনের পদক্ষেপ ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান দেখিয়ে অবরোধ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে আট দফা দাবি যথাযথভাবে বাস্তবায়ন না হলে পুনরায় শান্তিপূর্ণ কিন্তু আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জুম্ম ছাত্র-জনতা হুঁশিয়ারি দিয়েছে।

প্রসঙ্গত, খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকেই অপর আসামিদের গ্রেফতাারের দাবিতে জুম্ম ছাত্র-জনতা আন্দোলনে নামে। প্রথমে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আধাবেলা সড়ক অবরোধ, পরে শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে টানা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলতে থাকে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় জারি করা ১৪৪ ধারা এখনও কার্যকর রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার