Sobar Desh | সবার দেশ খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৭, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১২:৪৮, ২৯ সেপ্টেম্বর ২০২৫

১৪৪ ধারা ও অবরোধে স্থবির খাগড়াছড়ি

১৪৪ ধারা ও অবরোধে স্থবির খাগড়াছড়ি
ছবি: সংগৃহীত

কিশোরী ধর্ষণের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পার্বত্য জেলা খাগড়াছড়িতে টানটান উত্তেজনা বিরাজ করছে। ধর্ষণের বিচার ও আট দফা দাবিতে জুম্ম–ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলছে তিন পার্বত্য জেলায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা এখনও বলবৎ রয়েছে।

অবরোধের কারণে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে খাগড়াছড়িতে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকাল ৮টার দিকে শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, অল্প কিছু অটোরিকশা ছাড়া সব যানবাহন বন্ধ। দোকানপাটও খোলা হয়নি। মোড়ে মোড়ে পুলিশের অবস্থান চোখে পড়ে, আর একসঙ্গে কয়েকজন মানুষ জড়ো হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শনিবার দুপুর ২টা থেকে খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি হয়। পাশাপাশি গুইমারা উপজেলায়ও একই ব্যবস্থা অব্যাহত রয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী জানান, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, অবরোধে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নাশকতা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।

গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী বলেন, সোমবার সকাল থেকেই সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল জোরদার রয়েছে। তিনি আরও জানান, অবরোধের সমর্থনে স্থানীয়ভাবে কোনো দলীয় জমায়েতের তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার রাতে। রাত ৯টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে এক কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করে স্বজনেরা। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশ, যার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ধর্ষণের ঘটনার প্রতিবাদে গত শনিবার ভোর ৫টা থেকে তিন পার্বত্য জেলায় অবরোধ শুরু হয়, যা এখনও চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার