Sobar Desh | সবার দেশ ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ০১:২২, ৬ অক্টোবর ২০২৫

ঝালকাঠিতে বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

ঝালকাঠিতে বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী
ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ বিএনপিতে যোগ দিয়েছেন। রোববার (৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কৃত্তীপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি-২ আসনের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। তিনি নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কৃত্তীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান চপল। এতে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এসএম এজাজ হাসান, সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি বাবু চন্দন পোদ্দার, পৌর বিএনপির সহসভাপতি বিষ্ণু পদ ধর, জেলা তাঁতী দলের সভাপতি বাচ্চু হাসান এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপু প্রমুখ।

অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং সব নাগরিকের অধিকার রক্ষায় সমান গুরুত্ব দেন। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামত ও সংস্কারের ৩১ দফায় সব ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার ও সহাবস্থানের নীতি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে পাহাড়ি, সমতল, সনাতন, মুসলিম—সব ধর্ম ও জাতিগোষ্ঠীর নাগরিক হিসেবে সবার মর্যাদা নিশ্চিত করা হবে। ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা