Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৪, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বীরগঞ্জে পুজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে বিএনপির মতবিনিময়

বীরগঞ্জে পুজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে বিএনপির মতবিনিময়
ছবি: সবার দেশ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৬৩টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম যজ্ঞঅনুষ্ঠান অঙ্গন হরিবাসরে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম।

সভায় তিনি প্রতিটি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে নগদ আর্থিক অনুদান প্রদান করেন এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সকলকে সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মহেশ চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপাল দেব শর্মা, বীরগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য ফন্ট এর সভাপতি মনোজ কুমার রায়, সাধারণ সম্পাদক টিক্কা রামরায়, বীরগঞ্জ কেন্দ্রীয় হরিবাসর জজ্ঞাঅনুষ্ঠান এর সভাপতি ভবেশ চন্দ্র রায়, বীরগঞ্জ উপজেলা জন্মাষ্টমীর সভাপতি বীরেন্দ্রনাথ রায়, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আলিম উদ্দিন।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম বলেন, সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় সবথেকে বড় পূজা শারদীয় দুর্গা উৎসব , সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের চিরাচরিত ঐতিহ্য, তাই এ উৎসবে কোনো বিশৃঙ্খলা বা ভয়ের স্থান নেই। উপজেলা বিএনপি সর্বদা সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। আমি প্রত্যাশা করি, সকল পূজামণ্ডপে শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ বজায় থাকবে। ধর্ম যার যার, উৎসব সবার এই মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই মিলে শারদীয় দুর্গোৎসবকে আনন্দমুখর করে তুলব।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান