Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫০, ২৭ সেপ্টেম্বর ২০২৫

৪ দিনে ৭ হাজার ৩০৩ জন পারাপার

দুর্গাপূজায় বেনাপোল দিয়ে ভারতে যাত্রী পারাপার বেড়েছে

দুর্গাপূজায় বেনাপোল দিয়ে ভারতে যাত্রী পারাপার বেড়েছে
ছবি: সবার দেশ

বাঙালী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার ছুটিতে বেনাপোল বন্দর দিয়ে ভারত ভ্রমণে পাসপোর্টযাত্রীদের যাতায়াত বেড়েছে।

টানা ছুটিতে পরিবার-পরিজন নিয়ে পূজা উপভোগ ও দর্শনীয় স্থান ভ্রমণে ভারতে যাচ্ছেন অনেকে। একইভাবে ভারত থেকেও এ চেকপোস্ট দিয়ে বাংলাদেশেও আসছেন অনেকে। দীর্ঘদিন পর বেনাপোল চেকপোস্টে ভারত গমনে যাত্রীদের কোলাহল দেখা গেছে।

সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার দিনে এ চেকপোস্ট ব্যবহার করে ৭ হাজার ৩০৩ পাসপোর্টযাত্রী পারাপার হয়েছে বলে ইমিগ্রেশন সুত্র জানিয়েছেন। তবে আগামী ৩/৪ দিন যাত্রীর সংখ্যা বাড়বে।

২০২৪ সালের ৫ আগস্টের পর ভারত সরকার বাংলাদেশীদের জন্য ভারতীয় ভিসা বন্ধ করে দেয়। ভিসা প্রদানের ক্ষেত্রে ভারত সরকার বিধিনিষেধ আরোপ করায় কমে যায় দু‘দেশের মধ্যে যাত্রী পারাপার। আগে প্রতিদিন যেখানে ৭ থেকে ৯ হাজার যাত্রী পারপার হত, সাম্প্রতিক সময়ে তা এসে দাঁড়ায় হাজারের নিচে। এখন সেখানে প্রতিদিন পারাপার হচ্ছে দ্বিগুন যাত্রী।

দুর্গাপূজার ছুটি কাটাতে ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করতে ভারত যাচ্ছেন তারা বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি।

গত চার দিনে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে সাড়ে ৪ হাজার পাসপোর্ট যাত্রী ভারতে গেছে বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে।

ওসি বলেন, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার দিনে এ চেকপোস্ট ব্যবহার করে ৭ হাজার ৩০৩ পাসপোর্টযাত্রী পারাপার হয়েছে। বৃহস্পতিবার ভারত গেছে এক হাজার ১৮২ জন, বুধবার গেছে এক হাজার ১৮৭ জন, মঙ্গলবার গেছে ৯০৩ জন এবং সোমবার গেছে ৯৪২ জন। দশ দিন আগে এ সংখ্যা ছিলো পাঁচশ‘র নিচে। যাচাই-বাছাই করেই পাসপোর্টযাত্রীদের ভারত ভ্রমণের অনুমতি দেয়া হচ্ছে।

চেকপোস্টে কথা হয় ভারতগামী পাসপোর্ট যাত্রী খুলনার গনেশ মন্ডল, বাগেরহাটের দিনেশ বন্ধু সরকার, নড়াইলের গোপাল কর্মকার, ঢাকার জগদীশ চক্রবর্তী, বরগুনার আমতলি এলাকার অলিউল ইসলাম ও ফরিদপুর সদরের আব্দুর রাজ্জাক এর সাথে।

খুলনার গনেশ মন্ডল বলেন, চাকরি করি, তাই ঘুরে বেড়ানোর সময় পাই না, পরিবারে সময় দিতে পারি না। এবার পূজার লম্বা ছুটি থাকায় কলকাতায় বেড়াতে যাচ্ছি। সেখানে কিছু আত্মীয় আছেন, তাদের সঙ্গে দেখা করবো।

বাগেরহাটের দিনেশ বন্ধু সরকার বলেন, পূজোর ক’টা দিন খুব মজা করবো। কলকাতার হিন্দু তীর্থস্থানগুলো দেখার ইচ্ছাও রয়েছে। আত্মীয় স্বজনদের বাড়ি একটু ঘুরে দেখবো।

নড়াইলের গোপাল কর্মকার বলেন, মাস্টারি করি। সময় পাইনে। এবার লম্বা ছুটি পেয়েছি তাই ভারত যাচ্ছি আত্মীয় স্বজনদের সাথে পূজোটা ভাগাভাগি করে করবো।

বরগুনার আমতলি এলাকার অলিউল ইসলাম বলেন, পূজোয় লম্বা ছুটি পেয়েছি। একটু ডাক্তার দেখাতে ভারত যাচ্ছি।

ফরিদপুর সদরের আব্দুর রাজ্জাক মেডিকেল ভিসায় ভারত যাচ্ছেন। তিনি বলেন, নিয়মিত চেকআপে ভারতে যাচ্ছি।

বেনাপোল স্থলবন্দরের সহকারি পরিচালক ফয়সাল আহসান সজীব জানান, পূর্বের ন্যায় ভারত সরকার বাংলাদেশী যাত্রীদের ভিসা প্রদানের ব্যবস্থা করলে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ভ্রমণ  অনেকটা বেড়ে যাবে। যাত্রী পারাপার বেশি হলে সরকারি রাজস্ব আদায় বেশি হবে এখান থেকে। পাশাপাশি দু‘দেশের চেকপোস্টসহ বিভিন্ন ব্যবসায়ীরা লাভবান হবেন।  

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প