Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩০, ৪ অক্টোবর ২০২৫

বেনাপোল  স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হচ্ছে আজ

বেনাপোল  স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হচ্ছে আজ
ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটি শেষে আজ শনিবার (৪ অক্টোবর) থেকে বেনাপোল  স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হচ্ছে আমদানি-রফতানি কার্যক্রম। 

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায়  বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ  অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান  রহমান।

সাজেদুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন আমদানি-রফতানি বন্ধ রাখা হয়। শনিবার সকাল থেকে আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি চালু হবে।

বেনাপোল স্থল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ওপারে দূর্গা পুজার ছুটি থাকায় ২৮ সেপ্টেস্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দু‘দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ ছিলো। ৪ অক্টোবর সকাল থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রফতানি শুরু হবে বলে  তিনি জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩ মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ত্রিশ হাজার কোটি টাকা
লঞ্চ ভাড়া বাড়লো ৮ শতাংশ, বৃহস্পতিবার থেকেই কার্যকর
নেতানিয়াহুর বক্তব্যে জাতিসংঘে ব্যাপক ওয়াকআউট
কাস্পিয়ান সাগরে ভেসে গেলো ১৯ সেনা, নিহত ৯
এক ট্রলারে ধরা পড়লো ৬০ মণ ইলিশ
আইনশৃঙ্খলা নিয়ে জামায়াত আমিরের ক্ষোভ
তারেক রহমান-পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক
বিকাশসহ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল রিমান্ডে
নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম: সারজিস
আজ বিশ্ব ফুসফুস দিবস ২০২৬
মেঘনায় ট্রলারডুবি, নিহত ১ নিখোঁজ ৪
জাতিসংঘে জাইমার নতুন দায়িত্ব
জানুয়ারিতে স্থানীয় নির্বাচনের কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম
ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া এস আলমের ৮৫৪২ কর্মী নিয়োগ
ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে